দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ অনুসন্ধানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে একটি দল সিটি কর্পোরেশনে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিটি কর্পোরেশনের কয়েকটি ক্রয়সংক্রান্ত বিষয়ে সচিব সুমনা আল মজিদ ও প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে দুদকের দলটি।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, সিটি কর্পোরেশনে ক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহ ও বাস্তব যাচাইয়ের জন্য এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
তবে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, কয়েকটি যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত টেন্ডারের কাগজপত্র যাচাই ও তথ্য সংগ্রহের জন্য দুদকের একটি দল এসেছিল। এ বিষয়ে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।
এমএস/